হ্যাপিনেস ইজ দ্যা প্রবলেম
যারা আমার পড়ো পড়ো পড়ো পড়েছে তারা জানে বুয়েটের আহসানউল্লাহ হলে আমি থাকতাম। গেট দিয়ে ঢোকার পর হাতের ডানে প্রথমে গেস্ট রুম, তারপর ১২০ এবং এরপরই ১১৯ নম্বর কক্ষ। ওখানে স্থায়ী বাসিন্দা আমি আর মেটালার্জির সেলিম। তৃতীয় বেডটা খালি রাখা হতো কায়দা করে। আমাদের রুমের শেষ মাথায়, ডাইনিং আর অফিসের আগের ১১৩ বা ১১৪...