পার্টটাইম কোঅর্ডিনেটর খুঁজি
গত প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে আমি বিজ্ঞান জনপ্রিয়করণ, গণিত অলিম্পিয়াড, ওপেন সোর্স, উদ্যোক্তা উন্নয়ন, STEM শিক্ষা এবং সাম্প্রতিক সময়ে AI শিক্ষা নিয়ে কাজ করছি। এসব কাজের পাশাপাশি বই লেখা, প্রশিক্ষণ, কোর্স ডিজাইন, কমিউনিটি গঠন এবং কনটেন্ট তৈরির কাজও চলছে। চাকরি করেছি বিশ্ববিদ্যালয়ে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানে এবং সর্বশেষ দেশের সবচেয়ে বড় গণমাধ্যমে। দেশের সবচেয়ে বড় গ্রামে আমার জন্ম ও বেড়ে ওঠা। পরে বুয়েটে পড়েছি।
এই বিচিত্র কাজগুলোকে আরও সুসংগঠিতভাবে এগিয়ে নিতে একজন পার্ট-টাইম কোঅর্ডিনেটর খুঁজছি।
এটি প্রচলিত অর্থে কোনো চাকরি নয়। বরং শিক্ষা, প্রযুক্তি, উদ্ভাবন, প্রকাশনা, কমিউনিটি-বিল্ডিং এবং কনটেন্ট ডেভেলপমেন্টের সঙ্গে হাতে-কলমে কাজ করার একটি সুযোগ।
কী ধরনের কাজে সহায়তা করতে হবে?
১. কোর্স, ট্রেনিং ও ক্যাম্প
আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কোর্স, প্রশিক্ষণ ও ক্যাম্প পরিচালনা করি। এর মধ্যে কিছু প্রশাসনিক ও সমন্বয়মূলক কাজ রয়েছে, যেমন:
- কোর্স পরিকল্পনা ও ক্যালেন্ডার
- অতিথি বক্তার সঙ্গে যোগাযোগ
- রিসোর্স ও নোট সংগঠিত করা
- এসাইনমেন্ট ও ফিডব্যাক ব্যবস্থাপনা
- কোর্স-পরবর্তী ডকুমেন্টেশন
২. বই, লেখা ও প্রকাশনা
আমার বেশ কিছু বই প্রকাশিত হয়েছে এবং আরও কয়েকটি বইয়ের কাজ বিভিন্ন পর্যায়ে আছে।
এই অংশে সহায়তা প্রয়োজন:
- পুরোনো লেখাগুলো একত্র করা
- বইয়ের কাঠামো তৈরি করতে সহায়তা করা
- তথ্য হালনাগাদ করা
- প্রয়োজনীয় রিসার্চ করা
- প্রকাশক, ডিজাইনার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখা
- ছবি, রেফারেন্স ও অন্যান্য উপকরণ সংগঠিত করা
উদাহরণ হিসেবে বলা যায়, “মসজিদে মসজিদে” সিরিজ বা “বিলিয়ন ডলার স্টার্টআপ” সিরিজের পরবর্তী সংস্করণ নিয়ে কাজ।
৩. ওয়েবসাইট ও কনটেন্ট ম্যানেজমেন্ট
আমার একটি ব্যক্তিগত ওয়েবসাইট রয়েছে। সেটিকে আরও কার্যকরভাবে সাজাতে চাই।
সম্ভাব্য কাজ:
- নতুন লেখা প্রকাশ করা
- পুরোনো লেখা শ্রেণিবিন্যাস করা
- বই ও কোর্সের তথ্য হালনাগাদ করা
- ওয়েবসাইট উন্নয়নের কাজে সমন্বয় করা
৪. প্রচারণা ও যোগাযোগ
আমি নিজে প্রচারণার কাজে খুব দক্ষ নই।
এই অংশে কাজ হতে পারে:
- বই, কোর্স ও ক্যাম্প সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়া
- LinkedIn, Facebook Page, Website ইত্যাদি সমন্বয় করা
- প্রয়োজন হলে Newsletter বা অন্যান্য যোগাযোগ মাধ্যম তৈরি করা
৫. অন্যান্য সমন্বয়মূলক কাজ
বিভিন্ন সময় সভা, কর্মশালা, প্রশিক্ষণ বা সফরে যেতে হয়। কাজের প্রয়োজনে বিভিন্ন ছোট-বড় সমন্বয়মূলক দায়িত্বও আসতে পারে।
কেমন মানুষ খুঁজছি?
নির্দিষ্ট কোনো ডিগ্রি বা বিষয়ের বাধ্যবাধকতা নেই।
তবে নিচের গুণগুলো থাকলে সুবিধা হবে:
- কৌতূহলী
- পড়তে ভালোবাসে
- নতুন কিছু শিখতে আগ্রহী
- প্রযুক্তি ব্যবহারে স্বচ্ছন্দ
- গুছিয়ে কাজ করতে পারে
- Follow-up করতে পারে
- লিখিত যোগাযোগে স্বচ্ছ
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, ব্যবসা বা সামাজিক বিজ্ঞান—যেকোনো পটভূমির মানুষ আবেদন করতে পারেন।
পড়াশোনা শেষ হয়ে থাকলে ভালো। তবে সেটি বাধ্যতামূলক নয়।
সময়
প্রাথমিকভাবে সপ্তাহে প্রায় ২০ ঘণ্টা।
হাইব্রিড মডেলে কাজ হবে।
শুরুর দিকে কিছুটা বেশি সময় একসঙ্গে কাজ করে কাজের ধরন বুঝে নিতে হবে। পরে প্রয়োজন অনুযায়ী অনলাইনে এবং সপ্তাহে কয়েক ঘণ্টা সরাসরি কাজ করা যাবে।
কাজের স্থান:
- এলিফ্যান্ট রোড
- ধানমন্ডি (BdOSN অফিস)
- অথবা অনলাইন
সম্মানী
আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
অতীত অভিজ্ঞতা
২০২১-২২ সালে দুইজন আমার সঙ্গে একই ধরনের কাজে যুক্ত ছিল।
তাদের একজন বর্তমানে জাপানে পিএইচডি করছে এবং অন্যজন একটি গণমাধ্যমে কাজ করছে।
প্রাথমিকভাবে নির্বাচিতদের প্রয়োজনে তাদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া যেতে পারে।
আগ্রহ জানানো
আগ্রহীরা নিচের ফর্ম পূরণ করতে পারেন।
ফর্মে নিজের সম্পর্কে, পড়াশোনা, আগ্রহ, পড়া বই, লেখা বা কাজের নমুনা এবং কেন এই কাজটিতে আগ্রহী—এসব বিষয়ে জানতে চাওয়া হবে।
যতদিন পর্যন্ত উপযুক্ত কাউকে না পাওয়া যায়, আবেদন গ্রহণ করা হবে। উপযুক্ত প্রার্থী পাওয়া গেলে আবেদন বন্ধ করে দেওয়া হবে।
ফর্মের লিংক – https://forms.gle/1CQg8Pr6dAsug7KN8




