বিলিয়ন ডলার স্টার্টআপ
বিলিয়ন ডলার মানে কতো টাকা?
এক এর পর শূণ্য ঠিকঠাকমতো বসিয়ে সেটিকে ৮৫ টাকা দিয়ে গুণ করালে টাকার পরিমাণ হচ্ছে ৮ হাজার ৫০০ কোটি টাকা!!! এতো টাকা কেমন করে হিসাব করা যায়? তারপর দেখলাম হাতের কাছে আছে আমাদের পদ্মা সেতু। পদ্মা সেতু বানাতে খরচ হচ্ছ/হবে ৩০ হাজার কোটি টাকা। তার মানে চার বিলিয়ন ডলারের একটু কম। যেদিন হোয়াটসএপ ১৯ বিলিয়ন ডলারে বিক্রি হয় সেদিন বাংলাদেশ ব্যাংকে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২০ বিলিয়ন ডলার। ভাবা যায়। মাত্র ৫৫ জন লোক মিলে এমন একটা কোম্পানি তৈরি করতে পারে যার বাজার মূল্য হয় ১৯ বিলিয়ন ডলার! প্রশ্ন হচ্ছে এমন কোম্পানি কেমন করে তৈরি হয়? এটা বোঝার সহজ বুদ্ধি হলো বিলিয়ন ডলার কোম্পানির গল্পগুলো জেনে নেওয়া, তাদের আইডিয়া থেকে বিকাশের পথ পরিক্রমাটা বুঝতে পারা। বিলিয়ন ডলার স্টার্টআপ এই বইটিতে সেই কাজটিই করা হয়েছে গল্পের ঢঙ্গে। গল্পের সঙ্গে কখনো কখনো উঠে এসেছে গল্প থেকে শেখার অংশও। উদ্দেশ্য একটাই। এক সময় আমাদেরও যেন অনেক বিলিয়ন ডলারের গল্প তৈরি হয়।
বইটি প্রকাশ হবে আদর্শ প্রকাশনী থেকে। অনলাইনে অর্ডার করা যাবে রকমারিতে। তাছাড়াও বই মেলার প্রথম দিন থেকে পাওয়া যাবে আদর্শর স্টলে।
গত প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে আমি বিজ্ঞান জনপ্রিয়করণ, গণিত অলিম্পিয়াড, ওপেন সোর্স, উদ্যোক্তা উন্নয়ন, STEM শিক্ষা এবং সাম্প্রতিক […]
লিন স্টার্টআপ ধারণার পথিকৃৎ এরিক রিজের একটি পডকাস্ট আছে। অনেকেই হয়তো নিয়মিত শোনেন। সর্বশেষ পডকাস্টে এরিক কথা বলেছেন ফেসবুক ও […]
“হরিচরণবাবু বলিলেন – এই দেখ। তোমার বয়সে আর আমার বয়েসে – খুব বেশি তফাৎ হবে না। তোমারও প্রায় পঞ্চাশ হয়েছে। […]
১৮ বছর হলে আমরা তরুণ বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি যদিও ২০এর কম বলে সেটা Teen বা কিশোর বয়স। তা যুবক […]
এই ঈদে যারা খালি ঢাকাতে পার্কে-মাঠে-ময়দানে-ঝিলে ঘুরে বেড়িয়েছেন তারা একটি অদ্ভুত দৃশ্য দেখেছেন। সেটি শুধু ঢাকা বা বড় শহরে নয়। […]
বিড়ালের ৯ জীবনের কথা আমাদের দেশেও প্রচলিত। ওপর থেকে ফেলে দিলে বিড়াল সব সময় চার পা দিয়ে মাটিতে নামতে পারে। […]
ডেলিভারিং হ্যাপিনেস – দ্বিতীয় খন্ড- পর্ব ৫: নির্ঝরের স্বপ্ন ভঙ্গ পরের চারদিন জুড়ে কিলিমানজারো শৃঙ্গে আরোহন ছিল আমার শারিরীক, মানসিক […]
পৃথিবীর শীর্ষ ধনী এলন মাস্কের টেসলা রোডস্টারের কথা মনে আছে। ৪ বছর আগে দূর মহাকাশের উদ্দেশ্যে রওনা করেছিল? চার বছরে […]
ইন্টারনেটের নতুন সেনসেশন ওয়ার্ডল (Wordle) খেলার সময় পাইনি গত কয়েকদিন। কিন্তু যারা নিয়মিত খেলে তাদের দিকে নজর রেখেছি। এর মধ্যে […]
কিছুদিন আগে মারা গেছেন আমেরিকার এক সময়কার স্বরাষ্ট্র মন্ত্রী জেনারেল কলিন পাওয়েল। যুদ্ধবাজ এই জেনারেলকে মানুষ নানা কারণে মনে রাখবে, […]
হেনরি ফোর্ডকে আমরা যতো না মোটরগাড়ির আবিস্কারক হিসেবে জানি, তার চেয়ে বেশি জানি তার একটি বিখ্যাত উক্তির জন্য। উক্তিটি হলো […]
সিলিকন ভ্যালির বাংলাদেশি উদ্যোক্তা তারিক আদনান মুন তার ছয় মাস বয়সী ব্লকচেইন ভিত্তিক স্টার্টআপের জন্য প্রি-সীড বিনিয়োগ পেয়েছেন। তারিকের স্টার্টআপটি […]