Google’s Birthday

Googles Birthday

গুগল নিয়ে কিছু কথা

গ্যারেজ থেকে গুগলপ্লেক্স তৈরি

গুগলের এক ডজন আবিষ্কার

google glass

গুগল গ্লাস

২০১২ সালে গুগল কম্পিউটিং ডিভাইস গ্লাস উদ্ভাবন করে যাকে বাংলায় গুগল চশমা বলা যেতে পারে। এটি এমন একটি গ্লাস যা শুধু মাত্র এর আগে বৈজ্ঞানিক কল্পকাহিনিতেই দেখা গিয়েছিল । গুগলের এই গ্যাজেটটিকে অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং ট্যাবলেটগুলির একটি এক্সটেনশন বলা যেতে পারে যার মাধ্যমে শুধু ভয়েস কমান্ড দিয়ে ফোন কল , ফোটো ক্যাপচার , মেসেজ পাঠানো ইত্যাদি কাজ করা যায় ।

android operating system

অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেম

অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেম Android, Inc. নামক একটি কোম্পানি প্রথম তৈরি করে তবে ২০০৫ সালে সেই কোম্পানিকে গুগল কিনে নেয় এবং এই অপারেটিং সিস্টেমকে ওপেন সোর্স করে দেয়। বিভিন্ন টাচস্ক্রিন ডিভাইস , সেলফোন , ট্যাবলেট , টিভি , গাড়ি এবং ঘড়িতে ও এখন অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেম ব্যাবহার করা হয়।

গুগল কোয়ান্টাম কম্পিউটার

গুগল কোয়ান্টাম কম্পিউটার বানানোর কাজ শুরু করেছে এবং বেশ কিছু জায়গায় সফলতা পেয়েছি। গুগল এর তথ্য মতে কোয়ান্টাম কম্পিউটার যে কাজ করতে ২০০ সেকেন্ড সময়ে নিয়ে ক্লাসিক্যাল সুপার কম্পিউটার সেখানে ১০,০০০ বছর সময় নেবে। তবে এই সময় নিয়ে মতবিরোধ আছে কেননা তাদের মতে সুপারকম্পিউটারের ২.৫ দিন লাগবে। গুগল ধারণা করছে তারা ২০২৯ সালের মাঝে এটি পুরোপুরি তৈরি করে ফেলতে পারবে ।

google map

গুগল ম্যাপ

স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবির মাধ্যমে যেকোনো রাস্তা , রিয়েল টাইম ট্রাফিক আপডেট , গন্তব্য স্থলে পৌঁছানোর জন্য দিক নির্দেশনা পাওয়া যায় । গুগলের দেওয়া ২০২০ এর তথ্যমতে প্রায় প্রতি মাসে ১ বিলিয়ন মানুষ এই ম্যাপ ব্যাবহার করে।

google assistant

গুগল অ্যাসিস্ট্যান্ট

গুগল অ্যাসিস্ট্যান্ট একটি কৃত্তিম বুদ্ধিমত্তাসম্পন্ন ফিচার যা এখন প্রত্যেক এন্ড্রয়েড ফোনে রয়েছে। এই এপ এর মাধ্যমে আপনি ভয়েস কমান্ড দিয়ে ফোনের বিভিন্ন এপ্স , গান এবং গুগল সার্চ করতে পারবেন।

গুগল ট্রান্সলেটর

২০০৬ সালে গুগল এর উদ্ভাবিত গুগল ট্রান্সলেটর ফিচারটি ব্যাবহার করে এখন প্রায় ১০৮ টি ভাষার অনুবাদ করা যায়। গুগল ট্রান্সলেটর এর গ্রাহক সংখ্যা বর্তমানে প্রায় ৫০০ মিলিয়নের মত।

google driverless car

গুগল ড্রাইভারলেস কার

চালকবিহীন গাড়ি অটোমোবাইল জগতের পরবর্তী বড় জিনিস বলে বলা হয় এবং গুগল এই বড় ধারণাটিকে বাস্তব জগতে নিয়ে যাচ্ছে। গুগলের এক্স ল্যাবের একটি ধারণা, চালকবিহীন গাড়ি বর্তমানে কোম্পানির দ্বারা নেভাডা, ফ্লোরিডা এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পরীক্ষা করা হচ্ছে .

pagerank

পেজর‍্যাঙ্ক

পেজর‍্যাঙ্ক একটি অ্যালগরিদম যা গুগল সার্চে অয়েব পেইজগুলোকে সার্চ রেজাল্টে ক্রমান্বয়ে সাজাতে ব্যাবহার হয়। গুগলে করা সার্চ ওয়ার্ড অনুযায়ী গুরুত্বপূর্ণ ওয়েবসাইটটি সামনে আসে ক্রমান্বয়ে , গুগল এর তথ্য অনুসারে ।

গুগল কার্ডবোর্ড

গুগল কার্ডবোর্ড একটি ভারচুয়াল রিয়ালিটি প্লাটফর্ম । এই গুগল কার্ডবোর্ডে মানুষ স্মার্টফোন এর মাধ্যমে ভারচুয়াল রিয়েলিটি এর অভিজ্ঞতা নিতে পারে। বর্তমানে গুগল এই গ্যাজেট আর বিক্রি বন্ধ করে দিয়েছে ।

ইন্টারনেট বেলুন

উন্নয়নশীল দেশগুলোতে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার জন্য গুগল উদ্ভাবন করে গুগল বেলুন । গুগল বেলুন প্রায় ২০ কি.মি উচ্চতায় রাখা হয় এবং একটি এন্টেনার ঘরে ঘরে তা সিগন্যাল পৌঁছে দেয়। তবে কিছু্দিন আগে এই প্রজেক্টটি বন্ধ করে দিয়েছে গুগল।

গুগল লেন্স

গুগল লেন্স হলো একধরনের লেন্স যার মাধ্যমে ক্যামেরা কৃত্তিম বুদ্ধিমতা ব্যবহার করে বিভিন্ন জিনিস শনাক্ত করতে পারা যায় । এটি ব্যাবহার করে কোন লেখা সার্চ ছবি থেকে , আশে পাশের কোন জিনিস খোঁজা , কেনাকাটা ইত্যাদিতে ব্যাবহার করা হয়।

google pixel

গুগল পিক্সেল

গুগল পিক্সেল হলো গুগলের তৈরি একটি মুঠোফোন সিরিজ। বর্তমানে অনেক নিত্য নতুন ফিচার সহ পিক্সেল -৬ পাওয়া যাচ্ছে ।

Scroll to Top