ধাঁধায় মোড়ানো গণিত -১: শুরুর শুরু
আমার দাদা ছিলেন স্কুল শিক্ষক। কিন্তু দাদী, নাছিমা আখতার, ছিলেন ধনীঘরের একমাত্র মেয়ে, আদরের। ছোটবেলা থেকে যা চেয়েছেন, পেয়েছেন। দাদার সংসারে সীমিত টাকাতে সংসার চালাতে গিয়ে নানান বুদ্ধি শিখে ফেলেছিলেন। ধাঁধা নিয়ে আমার যে আগ্রহ কিংবা কৌতুহল সেটির জন্ম দাদীর হাতেই। তাঁর কাছেই আমি আমার জীবনের প্রথম ধাঁধাটি শুনি। স্বভাবতই সেটি চাটগাঁর ভাষায়। এক. তারা...